বালাট সাব-সেক্টরের হেড কোয়ার্টার টিলাগাঁও পরিদর্শন করলেন এডিসি শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও বাজারের পার্শ্বে সীমান্তঘেষা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বালাট সাব-সেক্টরের হেড কোয়ার্টার টিলাগাঁও পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবন্দ টিলাগাও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা  ইউনিট কমান্ডার নুরুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সাবেক সদস্য সচিব, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ।
মহান মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও জাতীয় পর্যায়ে এই স্থানটির গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবেই সরেজমিনে স্থানটি পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
উল্লেখ্য, তৎকালীন সাবসেক্টর কমান্ডার মেজর মোত্তালিবের নেতৃত্বে এখানেই স্থাপিত হয় বালাট সাব সেক্টরের হেড কোয়ার্টার। স্থানীয়দের ভাষ্যমতে যুদ্ধের প্রথম দিকে হেডকোয়ার্টারের অবস্থান ভারতে হলেও পরবর্তীতে মেজর মোত্তালিব এর নেতৃত্বে এখান থেকেই অত্রাঞ্চলের মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। তবে মুক্তিযুদ্ধের এসব গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন পড়ে আছে অযতœ অবহেলায়।