স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি বাজারের কাছে অতিরিক্ত যাত্রী বোঝাই খেয়া নৌকা ডুবে শারফিন আক্তার তুলি (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল-ছাত্রী নিখোঁজ হয়েছে। তুলি উপজেলার পুরান বারুংকা গ্রামের মহিম উদ্দিনের মেয়ে ও বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। রবিবার বিকালে রক্তি নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় নি। স্থানীয়দের ধারণা নদীর পানিতে ডুবে
তুলির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীরা খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে খেয়া নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য ছাত্র-ছাত্রীরা তীরে সাঁতরিয়ে উঠতে পারলেও তুলি বেগম নিখোঁজ হয়। খেয়া নৌকা ডুবির খবর পেয়ে স্থানীয় এলাকার লোকজন নৌকা নিয়ে উদ্ধার কাজে নামেন।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ বলেন,‘স্কুল ছুটির পর একসঙ্গে সকল ছাত্র-ছাত্রী খেয়া নৌকা দিয়ে নদী পার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে গেলে স্কুল ছাত্রী তুলি নিখোঁজ হয়। পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
- ছাতকে মামলা করে বাদী বিপাকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার
- ধর্মপাশা সদর ইউনিয়নে আ.লীগের প্রার্থী বাছাই সভা


