বালিজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বালিজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন। চাল বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন’র সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, যুবলীগ নেতা বাবলু মিয়া, ময়না মিয়া, উজ¦ল মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।