স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের ৩১২ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ।
জানা যায়, উপজেলার বালিজুরী গ্রামের ১শত জন বিভিন্ন পেশার লোক মিলে গত মে মাসের মাঝামাঝি সময়ে বালিজুরী জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন গঠন করেন । সংগঠনটি ইতিমধ্যেই গ্রামের বারোজন অসহায় লোককে চিকিৎসার জন্য ষাট হাজার টাকা দিয়েছে। সংগঠনের সদস্যদের দানকৃত অর্থেই এ সহায়তা কার্যক্রম চলছে । করোনাকালীন সময়ে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।
সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, গ্রামের অসহায় মানুষের কল্যাণে এ সংগঠনটি গঠন করা হয়েছে । আশা করছি আমরা আরো বড় পরিসরে কাজ করতে পারবো । বর্তমানে সংগঠনের সদস্যদের দানকৃত অর্থে এ সহায়তা কার্যক্রম চলছে।


