স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য বাবুল মিয়ার সঞ্চালনায় বাজেট পেশ করেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সচিব বিজিত মৈত্র।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, ইউপিজিপি প্রজেক্ট এসিষ্টেন্ট মোহাম্মদ মিয়া মাসুম, ডিএফ অসীম কুমার কর্মকার, ইউপি সদস্য রেনু মিয়া ফারুক মিয়া, রেবা আক্তার. বুলবুল মিয়া, সামায়ুন কবীর প্রমুখ।
২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের আয় ধরা হয়েছে ৯৯১২৪০০টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৯১২৪০০টাকা।
- সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উন্নয়নে প্রয়োজন সকলের সহযোগিতা তৈয়ব মিয়া কামালী
- ছাতক সদর ইউনিয়নে বাজেট ঘোষণা


