বালিজুড়ি ট্র্যাজেডির ৬ বছর নিহতদের স্মরণে দোয়া মাহফিল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বাদশাগঞ্জ পূর্ব বাজার জামে মজসিদ ও পশ্চিম বাজার জামে মসজিদে বাদ যোহর পৃথক পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১০ সালের ৮ জুন ট্রলার ডুবির ঘটনায় বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবং বালিজুড়ি গ্রামের ৩ জন মহিলা ও ৫ জন শিশুর প্রাণহাণী  
ঘটেছিল। নিহত শিক্ষার্থীদের বাড়ি বালিজুড়ি গ্রামে। বুধবার বাদ মাগরিব বালিজুড়ি পূর্বপাড়া গ্রাম জামে মসজিদেও নিহতদের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।