বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের নুতন কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার
মোজাম্মেল হককে সভাপতি ও জুয়েল মিয়াকে মহাসচিব করে গঠিত জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের নতুন কমিটির অভিষেক হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর বিপণির দ্বিতীয় তলায় জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন গ্রুপের সাবেক সভাপতি আব্দুল মান্নান।
গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি আব্দুর রউফ, আব্দুল মালিক, যুগ্ম মহা সচিব সুইট মিয়া, কোষাধ্যক্ষ মুর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী, দপ্তর  সম্পাদক দীপেন্দ্র দাস, র্টামিনাল সম্পাদক শংকর লাল ধর, কার্যনির্বাহী সদস্য মাজহারুল ইসলাম মুর্সেদ, শফিক নূর, আইরিন খান, আমীর আলী আমজদ।
সাধারণ সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন গ্রুপের সাবেক মহাসচিব মোজাম্মেল হক। সভায়  গ্রুপের সাবেক সভাপতি আলা উদ্দিনের মৃতুতে শোক প্রকাশ করেন উপস্থিত বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ। এসময় তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ, নবগঠিত জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের কমিটি ২০১৯ সাল পর্যন্ত বলবৎ থাববে।