করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে সুনামগঞ্জ পৌর শহরের অসহায় দরিদ্র কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে
দিচ্ছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। বৃহস্পতিবার সকাল থেকে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র উদ্যোগে চাল, ডাল,আলু,পেয়াজ ও তৈল মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সদস্যরা।
বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করার আগে সামাজিক দুরত্ব বজায় রেখে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্কাউটস সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মোঃ রুহুল আমিন,যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মাহবুব,জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভারমেট অমিত দাস গুপ্ত, মোঃ সাজিদুর রহমান সাজু, মোঃ সানোয়ার আহমেদ,মারুফ আল মারজান,সাদিকুর রহমান, আসিফ মিয়া,হাসিবুর রহমান ও রিফাত প্রমুখ।
সভায় সুনামগঞ্জের অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে যা যা করার দরকার তা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করা হয়।
কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান,মোটর সাইকেল ও বাই সাইকেলে করে বাসায় বাসায় খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে আমাদের স্কাউটস সদস্যরা। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। তিনি অহায়দের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
- ত্রাণের জন্য ফের অর্থ ও চাল বরাদ্দ দিল সরকার
- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্যাকেজ শুভঙ্করের ফাঁকি: বিএনপি


