বাড়ি ভাড়া সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

জঙ্গি ও নাশকতা রোধে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্য মো. হারুনুর রশীদ চৌধুরী সতর্কীকরণ এক বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধী, জঙ্গি, নাশকতাকারী ও সন্ত্রাসীরা বাসা-বাড়ি মেস কলোনীতে অবস্থান করে নানা অপরাধ কর্ম পরিচালনা করছে। অনেক সময় অপরাধী ধরা পড়লেও দেখা যায় বাড়িওয়ালা তার ভাড়াটিয়া সম্পর্কে  কোন তথ্য দিতে পারেন না। এক্ষেত্রে আপনার একটু সতর্কতাই আপনাকে তথ্য সুনামগঞ্জকে রাখতে পারে নিরাপদ। তাই বাসা-বাড়ি মেস, ও কলোনী ভাড়া দেয়ার ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে নি¤œ বর্ণিত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, অপরিচিত ভাড়াটিয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা, পেশা  সঠিকভাবে যাচাই করুন। ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ছবি সংরক্ষণ করুন। ভাড়াটিয়াদের গতিবিধি ও কার্যক্রম সন্দেহজনক হলে তাৎক্ষণিক থানায় জানান। ভাড়া বাসায়, মেসে বা কলোনীতে সন্দেহজনক লোকজন বা অপরিচিত লোকজন ঘন ঘন আসা যাওয়া করলে খোঁজ খবর নিন এবং থানায় জানান। উপরের বর্ণিত সতর্কতামূলক নির্দেশনা সমূহের ব্যতয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা সংগঠিত হলে সন্ত্রাসী/জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রচলিত আইনে বাড়ির মালিক/তত্ত্বাবধায়দেরকেও দায়ী করা হবে। তাই নিজে নিরপাদ থাকা ও এলাকার নিরাপত্তায় সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্য মো. হারুনুর রশীদ চৌধুরী। প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগ মোবাইল: ০১৭১৩-৩৭৪৪১৮। -সংবাদ বিজ্ঞপ্তি