স্টাফ রিপোর্টার
১৭ জুন বুধবার বিআরডিবি তাহিরপুর উপজেলা দপ্তরের উদ্যোগে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে সেশন পরিচালনা করেন জনাব বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর, জনাব মুহম্মদ রাশিদুল মামুন চৌধুরী, উপপরিচালক, বিআরডিবি, সুনামগঞ্জ, জনাব হাসান উদ দৌলা, উপজেলা কৃষি কর্মকর্তা, তাহিরপুর ও জনাব সৌরভ ভূষণ দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) বিআরডিবি, তাহিরপুর। প্রশিক্ষণে নির্ধারিত প্রশিক্ষণসূচির সাথে করোনা মহাদুর্যোগ থেকে রেহাই পেতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে সামাজিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হয়। অংশগ্রহণকারী সকলেই মুখে মাস্ক পরিধান করে ও সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করেন। প্রশিক্ষণে উপজেলার কেএসএস ও সদাবিকভুক্ত সমিতি ও দলের ৩০ জন সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. নূরুল হক, চেয়ারম্যান, তাহিরপুর ইউসিসিএ লি.। এসময় উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীক), তাহিরপুর, জনাব বিনয় ভূষণ রায়, প্রধান পরিদর্শক, তাহিরপুর ইউসিসিএ লি., জনাব আব্দুল মোনায়েম, মাঠ সহকারী ( সদাবিক), বিআরডিবি, তাহিরপুর প্রমুখ।
- ছাতকে বকেয়া বেতনের দাবিতে নিটল-টাটা কার্টিস মিলে শ্রমিকদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ
- বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন


