বিআরডিবি বিশ্বম্ভরপুর অফিসের ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বিআরডিবি বিশ্বম্ভরপুর উপজেলা অফিস আবর্তক (কৃষি) ঋণ কর্মসূচীর আওতায় মৌখলা কৃষক সমবায় সমিতিতে ৭৬ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। এছাড়া বিআরডিবি বিশ্বম্ভরপুরের উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেনর চাকুরি হতে অবসর গ্রহণ উপলক্ষে তাকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। ঋণ বিতরণ ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি সুনামগঞ্জ জেলার উপ পরিচালক মো: শামছুল ইসলাম। প্রধান অতিথি ছাড়াও এইসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর  
ইউসিসিএ’র চেয়ারম্যান দীলিপ কুমার বর্মন, নবযোগদানকৃত পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব প্রমুখ।