Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিএনপিকে এখন কেউ বিশ্বাস করেনা -পানিসম্পদ উপ-মন্ত্রী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিএনপিকে এখন কেউ বিশ্বাস করেনা -পানিসম্পদ উপ-মন্ত্রী

ধর্মপাশা প্রতিনিধি
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপিকে এখন আর কেউ বিশ্বাস করেনা। এরা শুধু আন্দোলনের তারিখ দেয়, ঈদের পরে, চাঁদের পরে, রোজার পরে, কিয়ামতের পরেও আন্দোলন করার ক্ষমতা বিএনপির নাই। আন্দোলন করতে শক্তি লাগে, আন্দোলন করতে জনগণের সমর্থন লাগে, আন্দোলন করতে সাহস বিএনপির নাই। এর ক্ষমতায় থাকলে এতিমের টাকা মেরে খায়, পেট্রোল বোমা মারে, মানুষ হত্যা করে, আগুন সন্ত্রাস করে। তাই এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।’ সোমবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত কাজ পরিদর্শন শেষে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপ-মন্ত্রী এসব কথা বলেন।
উপ-মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বলেছিল সরকার করোনার টিকা আনতে পারবেনা। আনলেও তা ভালো হবেনা। এখন বিএনপির লোকজনও লুকিয়ে লুকিয়ে করোনার টিকা নিচ্ছে। তাদের কাজ হচ্ছে গুজব ছড়ানো, অপ্রচার করা, ষড়যন্ত্র করা।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। হাওরাঞ্চলের প্রতিটি কৃষক যাতে তাদের সোনার ফসল নির্বিঘেœ ঘরে তুলতে পারে সেজন্য সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। মার্চের সাত তারিখের মধ্যে হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হবে বলে আশা করছি।’
পথসভায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত (মহিলা) আসনের এমপি অ্যাড. শামীমা শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র ন্দ্র তালুকদার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান প্রমুখ।