সু.খবর ডেস্ক
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। বৃহস্পতিবার সকালে এ-সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে দিয়েছে
বিএনপি। এ ছাড়া চার শতাধিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও চিঠি পাঠানো হয়েছে।
ইউপি নির্বাচনের আগের চারটি ধাপে দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসার জন্য আজ ব্যাংকক গেছেন।
মো. শাহজাহানকে মনোনয়নপত্রে স্বাক্ষরের ক্ষমতা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
- সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘সাম্প্রদায়িক উগ্রবাদ অভিন্ন বিপদ’


