বিএনপির ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন

‘জাতীয় বিপ্লব এবং সংহতি’ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,  যুগ্ম সম্পাদক নূর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সহ সভাপতি আবদুল লতিফ জেপি, সেলিম উদ্দিন, অ্যাড. শেরেনুর আলি, রেজাউল হক, আবুল কালাম, সৈয়দ তিতুমির, জেলা কৃষক দল সভাপতি আতম মিসবাহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক ছাত্রনেতা আমিরুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা রমিজ উদ্দিন আহমেদ। এসময় যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে বিভিন্ন উপজেলায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আয়োজিত কর্মসূচির খবর পাঠিয়েছেন আমাদের উপজেলা প্রতিনিধিরা।
ছাতক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাতকে   
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি নেতা রুহুল আমিন, ছায়াদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, শামসুর রহমান সামসু, বিএনপি নেতা অধ্যাপক শাহ সফিকুল আলম মতি, মাষ্ঠার ফজলুল করিম বকুল, ডা. আছলম আহমদ, লায়েক শাহ, শামছুর রহমান বাবুল, কয়েছ আহমদ, কুতুব উদ্দিন, লুৎফুর রহমান মানিক, মনির উদ্দিন মেম্বার, আব্দুল কাবির, আতাউর রহমান এমরান, আব্দুল মমিন, ছাদিকুর রহমান, আলী হোসেন মানিক, আজর আলী মেম্বার, আবুল হোসেন, তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকী বিলাহ, সহ-সভাপতি সোলেমান মিয়া, সাংগঠনিক সম্পাদক রাকিব আলী, শ্রমিক দলের সাধারন সম্পাদক শফি উদ্দিন, পৌর যুব দলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন, জইন উদ্দিন আহার, আলী আশরাফ তাহিদ, আব্দুর রহিম মেম্বার, দিদার আলম মেম্বার, এমরান আহমদ, জহির উদ্দিন, জগলু মিয়া, দিল হোসেন মেম্বার, এনাম আহমদ, তারেক আহমদ, রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মোনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, ছাত্রদল নেতা স্বাচ্ছা আবেদীন, সাইফ উদ্দিন, এনামুল হক, ইমরান আহমদ, নোমান ইমদাদ কানন, সাইদুল হক রাহেল, আব্দুলাহ সনি, নজরুল ইসলাম, রিফাত আহমদ ইরাজ, সোহাগ আহমদ, নিজাম উদ্দিন, আক্তার হোসেন প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে, উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রওশন খান সাগর, সহ সভাপতি ইলিয়াছ মিয়া, নিজাম উদ্দিন, সিরাজ উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন কনুশাহ, জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাহেল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তোফায়েল আহমদ, জিয়াউর রহমান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক সিতু মিয়া, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পশ্চিম বীরগাও ইউনয়িন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, খলিলুর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শহিবুর রহমান, নুরুল ইসলাম, যুবদল নেতা, আব্দুল মজিদ, জাফর আহমদ, সুমন আহমদ সহ প্রমুখ।  
তাহিরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি, মুক্তিযুদ্ধা হারুন রশিদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান, বিএনপি নেতা আশিকনূর, রহমান, সফিকুল ইসলাম, আব্দুল বারিক, নূরুল ইসলাম, সফাই মিয়া, আব্দুল করিম, বুলবুল আমিন, শাহ আলম, ছাত্রদল নেতা আবুল কালাম, সাফাকুল ইসলাম, শাহিন, হানিফ, আল আমিন, জয়া রহমান, হাসান, সাদ্দাম, অপু প্রমুখ।