স্টাফ রিপোর্টার
‘দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন-‘দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এক ছটাক চাল নিয়েও যারা দাঁড়াননি, দরিদ্র মানুষকে দেখতেও আসেননি, তারা বড় বড় কথা বলছেন, এসব কথা বলে কোন লাভ নেই।’ তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র কৃষককের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরোও বলেন, ‘বাংলাদেশ দুর্যোগের দেশ। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সাহস থাকতে হবে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে রয়েছেন।
বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে ৩০০ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতউল্লাহ খাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগে করণীয় নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী।
- ৬৬০ মে. টন চাল ও ২৬ লাখ টাকা সহায়তা
- হাওর দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক- প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ


