Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিএনপি-জামাত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে –উম্মে কুলসু্ম স্মৃতি – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিএনপি-জামাত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে –উম্মে কুলসু্ম স্মৃতি

লিপসন আহমেদ
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলা কৃষক লীগের ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলার বাদাঘাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরু ওয়াহিদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসু্ম স্মৃতি।
তিনি বলেন, কৃষকলীগ জনপ্রিয় একটা সংগঠন। সেই কৃষকলীগকে আরো শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্মেলনের মাধ্যমে কৃষক লীগের কমিটি দিচ্ছি। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বার বার দরকার, শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের দরকার। কারণ সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন। সেই জন্য সারা বিশ্বে শেখ হাসিনা জনপ্রিয় হয়ে উঠেছেন।
তিনি বলেন, সামনে নির্বাচন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে বিএনপি, জামাত নির্বাচন কমিশনকে নানা ভাবে হয়রানি করছে। তারা দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু এই সব করে লাভ হবে না। বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে। নৌকাকেই বিপুল ভোটে বিজয়ী করবে। আমরা প্রতিজ্ঞা করেছি সারা বাংলাদেশে কৃষকলীগকে মডেল কৃষকলীগ হিসেবে রূপান্তরিত করব।
তিনি বলেন, আমরা কৃষকলীগ করি ভাগ পাওয়ার জন্য না। কৃষকলীগ করি কৃষকের অধিকার আদায় করার জন্য। আগামীতে নৌকার প্রার্থী যেই হোক না কেন কৃষকলীগের নেতাকর্মীরা তাকে বিজয়ী করবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামিমা আক্তার খানম এমপি। তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা যে ভাবে বাংলাদেশের উন্নয়ন করছেন সেটা আর কোন সরকার করতে পারেনি।
তিনি বলেন, গোপালগঞ্জ আর সুনামগঞ্জকে প্রধানমন্ত্রী এক মনে করেন। হাওর অঞ্চলের মানুষের জন্য তিনি বেশি চিন্তা করেন। কি করলে হাওরে মানুষ শান্তি জীবন যাপন করতে পারবে সেই পরিকল্পনা করেন। সেই জন্য তিনি হাওরের চেখ হাসিনা উড়াল সড়ক নির্মাণ করছেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশকে উন্নয়ন বঞ্চিত করতে একটি চক্র ষড়যন্ত্র চলাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেই জন্য কৃষকলীগকে সুসংগঠিত করতে হবে। সকল নেতাকর্মীকে মনে রাখতে হবে কৃষকলীগকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, যুগ্ম আহবায়ক জুনেদ আহমেদ, শাহ আলম শেরুল। বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ল জুলহাস মল্লিক, ইউনিয়ন কৃষক নেতা নাসির উদ্দিন, দুলাল হোসেন দুলাল, ডা.রহমত আলী, শেখ মোস্তফা, ড.পিযুষ রায়, ইউপি সদস্য রাজনা আক্তার সীমা প্রমুখ।
সম্মলেনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া।