দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দিরাই উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গত বুধবার সকালে লন্ডনস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলের দিকে পরিস্থিতির অবনতি হলে তাকে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) আইসিইউতে স্থানান্তর করা হয়।
আব্দুস শহীদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।


