বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন

দিরাই প্রতিনিধি
মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ৩টায় দিরাই পৌর সদরের বিএডিসি মাঠে    
তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহন করেন, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আবুল মনসুর শওকত, অ্যাড. মাসুক আলম, আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপি নেতা মঈনুদ্দিন সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, আলতাব উদ্দিন, কামরুজ্জামান, আব্দুর রশীদ, অ্যাড. সোহেল আহমদ, বাংলাদেশ ফি-মেইল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, অ্যাড. সালেহ আহমদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৫ ঘটিকায় মরহুমের গ্রামের বাড়ী তাড়লে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।