বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব আজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের (বিএন উচ্চ বিদ্যালয়) শতবর্ষ উৎসব আজ শনিবার। জগন্নাথপুরের প্রাচীণতম প্রথম বিদ্যাপীঠ বিএন উচ্চ বিদ্যালয়ের শতবছর উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অতিথি হিসেবে থাকবেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর দৌহিত্র ডা. কুমার কান্তি দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর দৌহিত্র বিশিষ্ট বিজ্ঞানী ড. অপর্না বসু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, আইসিএস এর অবসরপ্রাপ্ত
অফিসার দীপংকর বোস, প্রয়াত ব্রজেন্দ্র নায়ারাণ চৌধুরী দৌহিত্র ক্যামিকেল ইঞ্জিনিয়ার প্রতাপ নারায়ন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, শুক্লা চৌধুরী, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্রী অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী, টাইমস অব ইন্ডিয়া’র সাংবাদিক আশিস চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্রী নগর পরিকল্পনাবিদ মিতালী চৌধুরী প্রমুখ।
পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহŸায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আইনি জটিলতা নিরসনের পর এলাকাবাসির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। আমরা শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি।