স্টাফ রিপোর্টার
‘বিতর্ক মানেই যুক্তি- বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে বিএফএফ-সমকালের আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু হয়েছে। দেশব্যাপি জেলা পর্যায়ের প্রতিযোগিতার ধারাবাহিকতায় শনিবার সুনামগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্টিত হবে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সকাল সাড়ে নয় টায় এই প্রতিযোগিতা শুরু হবে। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়, আমবাড়ি উচ্চ বিদ্যালয় এবং পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
জেলা পর্যায়ের বিজয়ী দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সুনামগঞের প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে সনদ তুলে দেবেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।


