স্টাফ রিপোর্টার
‘বিজ্ঞান মনস্ক হওয়া ছাড়া আধুনিক পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল, সকলকেই বিজ্ঞানমনস্ক হতে হবে। বাঙালি’র সকল কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপশি বিজ্ঞানকেও সাথে রাখতে হবে, তাহলেই আমরা যুগোপযোগী হতে পারবো, অপরাপরদের সঙ্গে টিকে থাকতে পারবো’।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের আয়োজনে দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিগণ এমন মন্তব্য করেন। ‘ভবিষ্যৎ কর্মক্ষেত্রের নিশ্চয়তাই বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার হার রোধ করতে পারে’ এই বিষয়ের পক্ষে-বিপক্ষে সকাল ৯ টা থেকে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া বিজ্ঞান বিতর্কে এবার সুনামগঞ্জের ৭ টি স্বনামধন্য স্কুল অংশগ্রহণ করে। এরা হচ্ছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, আমবাড়ী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয়।
বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতায় পৌঁছায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জমিরুননূর উচ্চ বিদ্যালয়। এই দুই দলের প্রতিযোগিতায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, লেখক ও আইনজীবী স্বপন কুমার দেব, শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে’র সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘সমকালের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক বিতর্ক আয়োজন বা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসাবে গড়ে তোলার এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে’।
প্রতিযোগিতায় সকাল থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত বিচারকের দায়িত্ব পালন করেন- সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগি অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক শাহাদত হোসেন, সিনিয়র শিক্ষক একে আজাদ, সুভাস চন্দ্র দাস, অনুপ নারায়ণ তালুকদার, সাইফুল আলম, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক জিয়াউর রহমান, মোছাম্মৎ রওশনারা খাতুন, সাদিকুর রহমান সনি, মানসি রায় ও আবিদ খান হৃদয়।
প্রতিযোগিতা সফল করতে নানাভাবে সহায়তা করেছেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আবিদ খান হৃদয়, সাদিকুর রহমান সনি, নজরুল ইসলাম, সুমন রায়, লিকন আহমদ, শেখ মঈনুল বরাত, শাওন দাস, আলাউর রহমান, সীমান্ত চক্রবর্তী, গৌতম দে, আনোয়ার হোসেন, বুরাইয়া আলতাফ নুরী, পাখি ইসলাম, আলী হাসান ইমন, নাসির আহমদ, পার্থ, রনি, রাজীব রায় ও মাহফুজ আলম।


