বিএসএফ’র হাতে এক বাংলাদেশী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএনএফ। আটককৃত বাংলাদেশী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও গ্রামের মেহের আলীর ছেলে নয়ন মিয়া (৬০)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধায় সাড়ে ৬ টায় পাহাড়ী ছড়া দিয়ে ভেসে আসা পাথর ও লাকড়ী
 কুড়াতে গিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নয়ন মিয়া কে আটক করে।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যাক্তিকে ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে।