বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চলাচলের সুযোগ প্রদান, বর্তমান বাজারদরের সাথে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ, রিকশা রাখার জন্য স্থায়ী স্ট্যান্ড স্থাপন, নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘ। গতকাল সন্ধ্যায় চৌমুহনাস্থ কার্যালয়ে রিকশা শ্রমিক সংঘের এক সভা থেকে এই দাবি জানানো হয়। রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা ও মেলৈভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট২৩০৫ এর সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন। সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক সংঘের সহ-সভপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, মাহমুদুর রহমান, খোকন মিয়া, ইদ্রিস মিয়া, জব্বার মিয়া, আব্দুল্লাহ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন সম্পতি প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাঞ্জা প্রদান করার রিকশা শ্রমিকদের অনেকেই যেমন জীবনজীবিকার ন্যূনতম সুযোগ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তেনমনি শহরের রিকশা সংকটের কারণে যাত্রী সাধারণেরও অসুবিধায় পড়তে হচ্ছে। বিশেষ করে স্কুল গামী ছাত্রছাত্রীরা রিকশা না পেয়ে চরম দুর্ভোগে পড়ে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন কয়েক বছর যাবত শহরের বিভিন্ন শোরূম থেকে নি¤œ আয়ের লোকজন ও রিকশা শ্রমিকরা ঋণ করে এবং বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে টাকা নিয়ে ব্যাটারি চালিত রিকশা কিনে রুটিরোজীর চেষ্ঠা করছেন। এই রিকশা যদি অবৈধ তাহলে কি করে শোরূম খোলে প্রশাসনের চোখের সামনে তা বিক্রি হলো ? এই সব রিকশা চালাতে না পারলে একদিকে যেমন পরিবার-পরিজন নিয়ে উপবাসের জীবন যাপন করতে হচ্ছে, তেমননি এনজিওদের ঋণের কিস্তি দেওয়া সম্ভব হচ্ছে না । যার কারণে রিকশা শ্রমিকদের একটা বড় অংশের জীবনে চরম দুর্ভোগ নেমে এসছে। এমতবস্থায় বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চলাচলের সুযোগ প্রদান করার জোর দাবি জানানো হয়। সভায় আগামী ৫ এপ্রিল রিকশা শ্রমিক সংঘের নেতা আব্দুল জব্বারের একমাত্র পুত্র ৬ষ্ঠ শ্রেণীর কিশোর মোঃ উজ্জল মিয়ার অকাল মৃত্যুতে শোকসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


