ঝড়ে ভেঙেছে মিটার/বিকল্প লাইনে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার
ঝড়ে সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের উপর গাছ পড়ে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দিয়েছে । রাত ২ টা থেকে সকাল সাড়ে ৮ পর্যন্ত সুনামগঞ্জের সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক জানিয়েছেন, সরবরাহ কেন্দ্রের রেগুলেটরের উপর গাছ পড়ে মিটারগুলো ভেঙে পড়েছে। গাছ সরানোর কাজ শুরু হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর সিলেট থেকে একটি মেরামতকারী দল এসে পৌঁছেছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। বিকল্প লাইনে গ্যাস সরবরাহ করা হয়েছে। তবে সিএনজিগুলোকে গ্যাস সরবরাহ করা যায়নি।
জালালাবাদ গ্যসের সিলেট বিভাগের ডিজিএম একেএম আজাদ বলেছেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কথা চিন্তা করে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ভোরে এসে কাজ শুরু করে বিকল্প লাইনে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হয়েছে। তবে সিএনজিগুলোকে গ্যাস সরবরাহ করা যায় নি, যেহেতু বিকল্প লাইনে গ্যাস সরবরাহ হয়েছে। সিএনজি পাম্পগুলোকে গ্যাস দিলে ওখানেও ত্রুটি দেখা দেবে, আবাসিক গ্রাহকরাও কম গ্যাস পাবেন। এজন্য পাম্পগুলোক গ্যাস দেওয়া যায়নি।