বিজনেস কুইজ ও কেস স্টাডি কম্পিটিশন অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বিজনেস ক্লাবের উদ্যোগে BUSINESS QUIZ & CASE STUDY COMPETITION, SEASON-4 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস উদ্বোধন এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, রেবেকা সুলতানা চৌধুরী, শামিম আল আজিজ লেলিন, জাহান জেব খালেদ জিন্নাহসহ বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ।
উপচার্য প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি Knowledge is Power  কিন্তু বর্তমানে Sharing Knowledge is Power । তিনি জ্ঞান অর্জনে Knowledge এর Sharing উপর গুরুত্ব দেন এবং এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বিজনেস ক্লাবকে প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং এ ধরণের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তি