স্টাফ রিপোর্টার
স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) সংগঠন কতৃর্ক বিজয় দিবস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন সুনামগঞ্জের মাও. কাজী মো. শাহেদ আলী। অন্যতম সফল কাজী ও নিকাহ্ রেজিস্ট্রার হিসাবে বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে তাঁকে এই অ্যাওয়ার্ড ও সনদ দেয়া হয়। ২১ জানুয়ারি শুক্রবার সাড়ে ৩টায় ঢাকার সেগুন বাগিচা এলাকায় কেন্দ্রীয় কচি—কাঁচার মেলা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
এ সময় সংগঠনের সভাপতি শাহ আলম চুন্নু ও সাধারণ সম্পাদক এম. এইচ আরমান চৌধুরী এই অ্যাওয়ার্ড ও সনদপত্র তোলে দেন মাও. কাজী শাহেদ আলীকে। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা কাজী ও নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।


