স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ২৮ বিজিবি সীমান্তে প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে। বরিবার সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, গোলকাঠ এবং কয়লা জব্দ করা হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সুনামগঞ্জ সদর উপজেলায় রঙ্গারচর ইউনিয়নের রংপুর এলাকা থেকে ২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য একত্রিশ হাজার পাঁচশ’ টাকা। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা। একই ইউনিয়নের মাটিরাবন এলাকা থেকে প্রায় ২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া এলাকা থেকে দুই হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। একই ইউনিয়নের চাঁনপুর এলাকায় ১৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় বিশ হাজার টাকা।
- ছাতকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
- নিজামউদ্দিনের দরগা জিয়ারতের মাধ্যমে ভারতে প্রধানমন্ত্রীর সফর শুরু


