স্টাফ রিপোর্টার
দুইশত পরিবারের মধ্যে সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে ইফতার ও সেহরির খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার পুরান লক্ষণশ্রী গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হয়। ইফতার ও সেহরির খাবার তুলে দেন বিজিবি সিলেট সেক্টর প্রধান জি এইচ এম সেলিম হাসান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে ইফতার বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। রমজান মাস সংযমের মাস, এই মাস ভ্রাতৃত্ব বোধের শিক্ষা দেয়। সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার মেজর জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবুর রাজ্জাক মন্ডল সহ অন্যান্য বিজিবি কর্মকর্তারা।


