বিজিবি দিবস পালন

স্টাফ রিপোর্টার
‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র মাঠে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল আলম সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিবসের সূচনা করেন। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্তের সার্বিক সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী—শিশু এবং মাদক পাচার রোধে সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্বপালন করে যাচ্ছে বিজিবি। দেশের অভ্যন্তরীণ আইন—শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তাবিধানসহ দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমেও বিজিবির ভূমিকা রাখছে। ভবিষ্যতে বিজিবির সুনাম ও সেবার পরিধি আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ—মৌলভীবাজার আসনের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাজমুল হাসান সহ বিজিবি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।