বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত ১৮ আগষ্ট ২০১৬ইং তারিখে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি গণবিজ্ঞপ্তি ইউজিসির ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করে। উক্ত গণবিজ্ঞপ্তির (ঙ)-নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে যে, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (শিক্ষা মন্ত্রণালয় শামীমাবাদ, বাগবাড়ী, সিলেটকে বৈধ কতৃপক্ষ হিসেবে পত্র দিয়েছে। উক্ত পত্রের বিরুদ্ধে একটি পক্ষ মামলা দায়ের করেছে। মামলাটি মাননীয় আদালতে বিচারাধীন)।
অতি সম্প্রতি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ইউজিসির উক্ত গণবিজ্ঞপ্তির (ঙ)-নং অনুচ্ছেদকে ভুল ভাবে ব্যাখ্যা করে অসত্য, আপত্তিকর এবং বানোয়াট তথ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। উক্ত বিভ্রান্তিমূলক সংবাদে দৃষ্টিপাত না করে ইউজিসির ওয়েবসাইটে প্রদত্ত গণবিজ্ঞপ্তি পর্যালোচনা র্পূবক শিক্ষার্থীদেরকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে কোন রূপ সন্দেহ পোষণ না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। সরকার কর্তৃক ঘোষিত বৈধ কর্তৃপক্ষ হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে কোন প্রতিবন্ধকতা নেই।
উল্লেখ্য যে, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০০১ সালে “গুলশান ফাউন্ডেশন” এর অধীনে নিজস্ব ক্যাম্পাসে সিলেটে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে, বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় থেকে “বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন – ২০১০” অনুসারে গুলশান ফাউন্ডেশনের চেয়ারম্যান “জনাব শামীম আহমেদকে” র্বোড অব ট্রাস্টিজ গঠন করার নির্দেশ প্রদান করা হয়। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে র্বোড অব ট্রাস্টিজের গঠন প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং খুব শীঘ্রই বোর্ড অব ট্রাস্টিজ গঠন সম্পন্ন হবে।


