তাহিরপুর প্রতিনিধি
বঙ্গমাতা বেগম ফজিলাতুলনেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় বিজয়ী শিশুদের অভিনন্দন জানিয়েছেন অনেকেইে।
অভ্যর্থনা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবাক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ। বিজয়ীরা বৃহস্পতিবার বিকালে জেলা সদর থেকে কলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা ও অভিনন্দন জানানো হয়। অভ্যার্থনা জানানোর পর বিজয়ীদের নিয়ে কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি হাফিজা আক্তার মনঞ্জিলা বেগমের সঞ্চালনায়, বিদ্যালয়ের সভাপতি আনিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য হাসান মিয়া, কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া প্রমুখ।


