ছাতক প্রতিনিধি
ছাতকের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ ৯ টিতে, বিএনপি ১ ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩টিতে জয় লাভ করেছে। বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা) তিনি পেয়েছেন ২৩১৭ ভোট, কালারুকা ইউনিয়নে আব্দুল অদুদ (নৌকা) ৭২৫১ ভোট, সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন সাহেল (নৌকা) ৪৪৮৯ ভোট, উত্তর খুরমায় বিল্লাল আহমদ (নৌকা) ৪৬৬০ ভোট, দক্ষিণ খুরমায় আব্দুল মছব্বির (নৌকা) ৭৩৬০ ভোট, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে গয়াছ আহমদ (নৌকা) ৭৮১১ ভোট, ভাতগাঁও ইউনিয়নে আওলাদ হোসেন মাস্টার (নৌকা) ৬৫৮০ ভোট, নোয়ারাই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আব্দুল খালিক রাজা (চশমা) ৮৩৭৫ ভোট, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখলাকুর রহমান (আনারস) ৬৫৫৮ ভোট, জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুরাদ
হোসেন (মোটরসাইকেল) ৩৫৩০ ভোট ও চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (ধান)২৮৭২, ইসলামপুরে ইউনিয়নে আব্দুল হেকিম (নৌকা), দোলারবাজার ইউনিয়নে সায়েস্থা মিয়া (নৌকা) ৬০২৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

