আসন্ন বিজয় দিবস উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৪টি গ্রুপে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে ৫ম থেকে অষ্টম শ্রেণি রচনার বিষয় বিজয় দিবসের শিক্ষা, খ গ্রুপ নবম থেকে দ্বাদশ শ্রেণি রচনার বিষয় বিজয় দিবসের তাৎপর্য, গ গ্রুপ ¯œাতক-¯œাতকোত্তর রচনার বিষয় কবিতা ও গানে মুক্তিযুদ্ধ
এবং ঘ গ্রুপ সবার জন্য উন্মুক্ত রচনার বিষয় মুক্তিযুদ্ধের প্রেরণা।
বইপাঠ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। বইপাঠ প্রতিযোগিতার ফরম এবং পঠিত বইসমূহ গ্রন্থাগার হতে সংগ্রহ করতে হবে।
রচনা ও পূরণকৃত বইপাঠ প্রতিযোগিতার ফরম আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে জমা দিতে হবে।
রচনা এ-৪ সাইজ সাদা কাগজে প্রতি পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে। ছাত্র ছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ জমা দিতে হবে। ‘ঘ’ গ্রুপের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ রচনা জমা দিতে হবে। রচনায় প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উলে¬খ করতে হবে।
প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি


