মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হল রুমে আলোচনাসভ্রা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমানের সভাপতিত্বে এবং আইন বিভাগের সিনিয়র প্রভাষক সাব্বির আহসানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।
আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান শামীম আহমেদের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞ্যাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ,
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুলাহ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মো. একরামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল। । প্রেস বিজ্ঞপ্তি
- আইকিউএসি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
- মহান বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শ্রদ্বাঞ্জলি ও আলোচনা সভা


