বিজয় দিবস উপলক্ষে ১৯৭৩ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

ইশতিয়াক রুপু
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের প্রবীন সহপাঠীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ১৯৭৩ ব্যাচের সহপাঠী সমাবেশ দিবসের সূচনা করা হয়। পরে ১৯৭৩ ব্যাচের উপস্থিত সকল শিক্ষার্থীগন একযোগে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে প্রাতঃরাশ বৈঠকে সমবেত হন। মহান বিজয় দিবসে ১৯৭৩ ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর সমাবেশ কে স্মরণ করতে দরিদ্র ও নিম্ন আয়ের প্রায় ৩০০ পৌরবাসীর মধ্যে আসন্ন শীত নিবারনে সহায়ক উন্নত মানের কম্বল বিতরণ করা হয়। ১৯৭৩ ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় সংগ্রহীত কম্বল বিতরণের মাধ্যমে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে মানবিক উদ্যোগটির সফল সমাপ্তি হয় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বিতরণ শুরুর পূর্বে প্রবাসী শিক্ষার্থী ইশতিয়াক রুপুর পরিচালনায় দোয়া পর্বে প্রয়াত সকল সহপাঠিদের আত্মার শান্তি কামনা করা হয় এবং সবার বেহেস্ত কামনা করে দোয়া পাঠ করা হয়। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর আমাদের একজন গুনী সহপাঠী মরহুম গোলাম রাব্বানীর মৃত্যুদিবস ছিলো। মানবিক এই মহান কর্মে অংশ নিয়ে উপস্থিত ১৯৭৩ ব্যাচের সকল সহপাঠিরা সন্তোষ প্রকাশ করে আগামিতে এই ধরনের মানবিক কাজ চালিয়ে নিতে অঙ্গীকার করেন।