বিজয় মেলার স্টল পরিদর্শন করলেন তথ্যসচিব

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিজয় মেলার শেষ দিন রবিবার তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ স্টল পরিদর্শন করেছেন। এ সময় সিভিল সার্জনের স্টলে তথ্যসচিব মরতুজা আহমদ এবং জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ডায়াবেটিক এর চিকিৎসা সেবাও গ্রহণ করেন।
স্টল পরিদর্শনের সময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া মেলায় বিভিন্ন রকমের ২১টি স্টল রয়েছে।