স্টাফ রিপোর্টার
তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘অবাধ তথ্য প্রাপ্তি সুশাসনের প্রধান শর্ত’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ছাতক উপজেলার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। বুধবার প্রতিযোগিতায় ১১ টি উপজেলা পর্যায়ে বিজয়ী দলগুলো অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামসহ অন্যান্যরা।


