বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকারের বদলী জনিত বিদায় উপলক্ষ্যে রবিবার সবংর্ধনা দিয়েছে উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দুপুরে এ সবংর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে। ইকরামপুর—নোয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের। আরো বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাকটর মো. আবু সায়েম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান শেখ, মোহাম্মাদ আবু সাঈদ, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, গোলাম সরোয়ার লিটন, নারায়ণ চক্রবর্তী, আজিজুল ইসলাম, মন্টু কুমার সরকার, হিরা মিয়া, আবু নাসির, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, এনামুল হক ও লুৎফুল করিম। সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিপ্লব চন্দ্র সরকার। বক্তারা প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাহিরপুর উপজেলায় বিপ্লব চন্দ্র সরকারের ভুমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিপ্লব চন্দ্র সরকার ৭ বছর ধরে এ উপজেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বদলীর আদেশ পেয়ে ইতিমধ্যেই যোগদান করেছেন।