বিদ্যালয় জাতীয়করণ বিশ্বম্ভরপুর সদরে আনন্দ মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশ্বম্ভরপুরে উপজেলা সদরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল   শেষে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে বিদ্যালয়কে জাতীয়করণ করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সহকারি প্রধান শিক্ষক আহসান হাবিব, পরিচালনা কমিটির সদস্য ইসকান্দর আলী, ইয়াহিয়া রহমান তালুকদার, রমজান আলী, হাবিবুর রহমান, আব্দুল মালেক, বিদ্যালয় পিটিএ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষক গোলাম মোস্তুফা কামাল, ভারতি রানী পাল, আব্দুল হান্নান, শেখ মোশারফ হোসেন বাবলু প্রমুখ ।