স্টায় রিপোর্টার
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সহ বামদলগুলোর ডাকা হরতাল আজ। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও এই হরতাল পালন করবে দলগুলো।
বিদ্যুতের মূল্যবৃদ্ধি ছাড়াও পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রœশ্নপত্র ফাঁস, আইন শৃঙ্খলার অবনতি, জনজীবনে অসন্তোষ সহ বিভিন্ন দাবিতে এই হরতাল পালিত হবে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ক্যামপেইন করেছে বাম দলগুলো। আজ সকাল ৬টা থেকে হরতালের সমর্থনে তারা শহরের আলফাত স্কয়ারে অবস্থান নেবেন। দুপুরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে। কর্মসূচি সফল করার জন্য সকলকে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে বামদলগুলো।


