বিদ্যুৎস্পৃষ্টে ৫ সন্তানের জননীর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জননীর করুন মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আছিয়া বেগম (৪৫)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাদল মিয়ার স্ত্রী। নিহত নারীর ৪ ছেলে ১ মেয়ে রয়েছে। তার এমন মৃত্যুতে পরিবার সহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার বিকালে বাদাল মিয়ার পার্শ্ববর্তী মইনুল হকের রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণ পর মইনুল হকের বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এসময় রান্না ঘরে থাকা কারেন্টের তার সহ আসবাপত্র আগুনে পুড়ে যায়। বিকাল ৫ টার দিকে আগুনে পুড়ানো জিনিসপত্র দেখতে যান নিহত আছিয়া বেগম সহ কয়েকজন। একপর্যায়ে মইনুল হকের রান্নাঘরের সঙ্গে থাকা বসত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই আছিয়া বেগম মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও এএসআই নাজিম সহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।