স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যে, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাস’র দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাধা দেয়, পরে সেখানেই তারা সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, রেজাউল হক, ফারুক আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি আ.ত.ম মিসবাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা জিয়াউর রহমান শাহীন, এজাজুর রহমান শাহীন, রাকিবুল ইসলাম দিলু, আব্দুর রহিম, আব্দুল গনি, জোনাব আলি, বিশ^ম্ভরপুর বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, দ.সুনামগঞ্জ যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুবদল নেতা মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু প্রমুখ।
- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাকরিতে প্রতিবন্ধী স্কুল থেকে পাস করা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ
- বেতন ছাড়া অপ্রয়োজনীয় খাতের টাকা না দিতে শিক্ষার্থীদের মানববন্ধন


