বিদ্যুৎ সরবরাহের দাবিতে ভাটিপাড়ায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ সরবরাহের দাবিতে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ভাটিপাড়া বাজারে এ সমাবেশ     
অনুষ্ঠিত হয়। ভাটিপাড়া গ্রামের মুরুব্বি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সংবাদকর্মী সৈদুর রহমান তালুকদারের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ডা. কাজী আবু তালেব, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোজাহিদ চৌধুরী, শিক্ষক আলমগীর তালুকদার, হাফিজ তারেক মনোয়ার বকুল প্রমুখ।
উল্লেখ্য, ২২ মে ঘুর্ণিঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় ও খুঁটি ভেঙে পড়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।