বিনামূল্যে মাস্ক বিতরণ

বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুনামগঞ্জ ফুড ব্যাংকিং এন্ড ভলান্টিয়ার্স গ্রুপ। রবিবার বেলা ১১ টায় ফুড ব্যাংকিং’র প্রতিষ্ঠাতা ইয়াসিন হোসেন জীবনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন জায়গায় নিজেদের তৈরি মাস্কগুলো বিতরণ করেন তারা। বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সংগঠনের সদস্য শ্যামলী, মোহিত, জীবন, ববাছির, সাদিয়া, আশামনি, আরনিকা, শোভন, রবিউল রাবার ও কাপড় দিয়ে মাস্ক তৈরি করেন। এসময় উপস্থিত
ছিলেন সুনামগঞ্জ ফুড ব্যাংকিং এন্ড ভভলান্টিয়ার্স গ্রুপের শহিদুল ইসলাম তানিম, রবিউল ইসলাম রবি, আজহারুল হোসেন মোহিত, আব্দুলবাসির। প্রেস বিজ্ঞপ্তি