বিনা চীনাবাদাম-৪ প্রদর্শনীর উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে খরিফ-২ মওসুমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে এই উপকরণ বিতরণ করা হয়।
ওইদিন বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার ১৬ জন চাষীকে উপকরণ প্রদান করা হয়। উপকরণের মধ্যে ছিল বিনা চিনাবাদাম বীজ ১৮ কেজি, ইউরিয়া ৬ কেজি, ডিএপি ২০ কেজি, জিংক ২ কেজি, এমওপি ১০ কেজি, জিপসাম ১০ কেজি, রোটন ২ কেজি ও বোরন আধা কেজি।
উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসাবে ভার্চুওয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা’র পরিচালক (গবেষণা) কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে কৃষকদেরকে তৈলজাতীয় ফসল বিনা চিনাবাদাম, সরিষা, তিল ইত্যাদি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই অংশ হিসাবে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১৬ জন কৃষককে বীজ ও সার প্রদান করা হয়েছে। ফলে কৃষকগণ লাভবান হওয়ার পাশাপাশি সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব ও ধনপুর ইউনিয়নের মাছিমপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিধু এবং অন্যান্য কৃষকগণ।