বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরশাদ মিয়া নামের এক সাধারণ সদস্য পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আরশাদ মিয়া উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু তার প্রতিদ্বন্দ্বি হিসেবে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আরশাদ মিয়া ওই ওয়ার্ডের বতর্মান ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মধ্যনগর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘ওই ওয়ার্ডে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আরশাদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।’