বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের নতুন শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ জেলা শাখার সভাপতি রজত ভূষণ রায়ের সভাপতিত্বে ও সহসভাপতি বিমান কান্তি রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা  রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।
সম্মেলনে মূখ্য আলোচক ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাতœানন্দজী মহারাজ। এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রীমৎ পূর্ণব্রতানন্দজী মহারাজ, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ হৃদয়ানন্দজী মহারাজ লালন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির গভর্নিং বডির সভাপতি মিলন কান্তি দত্ত, সদস্য সচিব অখিল চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক জহর লাল দাস, সিনিয়র আইনজীবি স্বপন কুমার দেব, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা  
কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, নারায়নগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের সাবেক সহভাপতি অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন প্রসাদ রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতিক পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক অজয় রায়, শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দাস হাবুল ও শাল্লা উপজেলার সহ সভাপতি সবুজ দাস গুপ্ত , স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র রায়।, সম্মেলনের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নিলেন্দু ভট্টাচার্য নিশু। সম্মেলন শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।