বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সম্মেলন সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার
আগামী ১৭ জুন শুক্রবার সুনামগঞ্জ জেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ‘সিলেট বিভাগীয় সম্মেলন’এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।
সম্মেলন উপলক্ষে ১৬ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ  শহরের শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে শিশু কিশোরদের চিত্রকাংন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হইবে। পরদিন শুক্রবার সকাল ৭ টায় জপ ধ্যান অনুষ্ঠান, আর্শীব্বাদাী প্রদান, সকাল সাড়ে ৮টায় রামকৃষ্ণ আ¤্রমে বিবেকানন্দ পাঠাগারের উদ্বোধন করা হবে। পাঠাগারের উদ্বোধন করবেন স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। সকাল ১০ টায় জেলা নতুন শিল্পকলা একাডেমীতে ‘সিলেট বিভাগীয় সম্মেলন শুরু হবে।
প্রধান অতিথি হিসাবে সম্মেলনে সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। সম্মেলনে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির গভর্নিং বডির সভাপতি মিলন কান্তি দত্ত, কেন্দ্রীয় কমিটির সচিব অখিল চন্দ্র ভৌমিক, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, নারায়নগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন প্রসাদ রায়। সম্মেলনের পর দুপুর ১ টায় বস্ত্র বিতরণ, দেড় টায় প্রসাদ বিরতণ করা হবে।