২য় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের মুখোমুখি হবে সুনামগঞ্জ জেলা দল। আগামী ২২ আগস্ট সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এই উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ জেলা দলের হয়ে ২য় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লড়বেন, ইকবাল বখ্ত সুমন, ফয়সল আহমদ, সুমিত এষ সুমু, রুবেল আহমদ, মাজেদ, রকিবুল, ইকবাল হোসেন, কফিউল, মনির, কামরুল, অলি, তকিবুর, জিশান, দিলোয়ার,
সামিউন, কুটি, রাহুল, আলমগীর।
টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা দলের স্পন্সর জনতা ব্রিকস। প্রেস বিজ্ঞপ্তি
- দোয়ারায় মুক্তিযোদ্ধাদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও আলোচন
- বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা


