বিভাগীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জয়নগরবাজার হাইস্কুল তিনটি ইভেন্টে জয়ী

জয়নগরবাজার সংবাদ দাতা
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার সিলেট উপঅঞ্চল এর ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজীগণি বক্স উচ্চ বিদ্যালয় মোট তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে সবগুলো ইভেন্টে প্রথম স্থান অর্জন করে। খেলায় বড় ছেলেদের ২০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় সুয়েব মিয়া, বড় ছেলেদের লাফ-ধাপ-ঝাঁপ প্রতিযোগিতায় জিল্লুর রহমান ও মধ্যম ছেলেদের গ্রুপে জামাল হোসেনসহ সবাই ১ম স্থান অধিকার করে।
এদিকে তিনটি ইভেন্টে বিজয় অর্জন করায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক লিলু মিয়া, জেলা জাপা নেতা আবু তালিব আল-মুরাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমিরুল হক প্রমুখ।